Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Prahlad Joshi: নিজেদের ভুল বুঝতে হবে কংগ্রেসকে : প্রহ্লাদ যোশী

Prahlad Joshi
Prahlad Joshi

 

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সোমবার সংসদ ভবনের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, ইভিএম নিয়ে অবস্থানের জন্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর কংগ্রেসের সমালোচনার কথা উল্লেখ করেছেন যোশী। তিনি বলেছেন, এমনকি কিছু বিরোধী দলও প্রধান বিরোধী দলের দিকে আঙুল তুলছে। তিনি বলেন, নিজেদের ভুল বুঝতে হবে কংগ্রেসকে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সম্প্রতি ইভিএম সম্পর্কে মন্তব্য করেছেন, 'যেখানে ওই ইভিএম-এর মাধ্যমেই নির্বাচিত হয়ে আপনার দলের একশোরও বেশি সদস্য সংসদে পৌঁছেছেন, এবং আপনি সেই জয়কে উদযাপন করছেন, সেখানে যখনই কোনও নির্বাচনের ফলাফল আপনার পক্ষে যাবে না, তখনই আপনি ইভিএম-কে দোষারোপ করতে পারেন না।'

You might also like!