Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Congress leader sukhpal arrested : চন্ডীগড়ের বাড়ি থেকে গ্রেফতার কংগ্রেস নেতা সুখপাল, পুলিশের সঙ্গে জড়ালেন তর্কাতর্কিতে

Sukhpal Singh Khaira(Collected)
Sukhpal Singh Khaira(Collected)

 

চন্ডীগড়, ২৮ সেপ্টেম্বর : চন্ডীগড়ের বাড়ি থেকে কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরা-কে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। চন্ডীগড়ের সেক্টর-৫-এ বাড়ি সুখপালের, বৃহস্পতিবার বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৫ সালে এনডিপিএস আইনের অধীনে নথিভুক্ত একটি মামলায় কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরাকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে।

খাইরা ফেসবুকে লাইভ করেছিলেন, সেই সময় তাঁকে এবং পুলিশ কর্মীদের গ্রেফতার ও অভিযান সম্পর্কে তর্কাতর্কি করতে দেখা গিয়েছে। একজন পুলিশ আধিকারিক নিজেকে ডিএসপি আচরু রাম শর্মা বলে পরিচয় দিয়েছেন, তিনি ভিডিওতে খাইরাকে বলছেন, একটি পুরানো এনডিপিএস মামলায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, যা তার বিরুদ্ধে মাদক পাচারের প্রমাণ পেয়েছে। সূত্রের খবর, গ্রেফতার করার পর সুখপালকে জালালাবাদে নিয়ে যাওয়া হয়েছে।


You might also like!