Country

2 years ago

Weather of J&K : শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে জম্মু ও কাশ্মীরে

Weather of Jammu Kashmir  (File picture)
Weather of Jammu Kashmir (File picture)

 

নয়াদিল্লি, ৩১ডিসেম্বর  : জম্মু ও কাশ্মীরে রবিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহের কারণে কাশ্মীর উপত্যকায় সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের কয়েক ডিগ্রি নীচে রয়েছে। জম্মুর সমতল ও পাহাড়ি এলাকায় রবিবার সকালের কুয়াশার ফলে মানুষজন বিশেষ করে গাড়ির চালকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এদিকে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

অনন্তনাগ জেলার পাহালগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বারামুল্লার বিখ্যাত গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াস, কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস, কোকারটাউনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারায় মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরে কাশ্মীরে কিছু তুষারপাত এবং বৃষ্টিপাত হয়েছিল যারফলে অনেকদিন ধরে শৈত্যপ্রবাহ পরিস্থিতি রয়েছে।

You might also like!