Country

2 years ago

Maharashtra :মহারাষ্ট্রের পুণে-তে সিএনজি চালিত গাড়িতে আগুন, হতাহতের খবর নেই

CNG vehicle catches fire in Maharashtra's Pune, no casualties reported
CNG vehicle catches fire in Maharashtra's Pune, no casualties reported

 

পুণে, ২৯ জানুয়ারি  : মহারাষ্ট্রের পুণে-তে সিএনজি চালিত একটি গাড়িতে আগুন লেগে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুণে শহরের পশ্চিম বিভাগের কাটরাজ এলাকায় সোমবার সকালে আচমকাই একটি গাড়িতে আগুন লাগে। পুণের দমকল বিভাগ আগুন লাগার তথ্য জানিয়েছে। সোমবার সকালে গাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়।

পুণে-র দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন। পুণের দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন, এই আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রকাশ্যে আসা এক ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির তীব্র আগুন কীভাবে দমকলের কর্মীরা নেভানোর চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!