Country

3 years ago

Mamata Banerjee : পুরীতে ‘বাংলা নিবাস’ বানানোর ঘোষণা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপুরী বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। তবে সেখানে হোটেল পেতে বেশ বিপাকে পড়তে হয় বাঙালি পর্যটকদের, তবে আবার তার সমাধান করতে উদ্যোগী হলেন বাংলার মুখ্যমন্ত্রী। 

উল্লেখ্য, তিন দিনের ওড়িশা সফরের দ্বিতীয় দিনেই ‘বাংলা নিবাস’ তৈরির জন্য জমি পছন্দ করলেন তিনি। তবে কতটা জমি এবং তাতে কত বড় বাংলা নিবাস বানানো হবে সে ব্যাপারে সবিস্তার কিছু বলেননি বাংলার মুখ্যমন্ত্রী।  বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে ওই জমি দেখেন। এর পরে ভাঙা ভাঙা ওড়িয়ায় বলেন, ‘‘খুশি আছন্তি। জমি দেখুন্তি। কাল নবীনজিকে সাথ মিলুন্তি।’’ 

মঙ্গলবার দুপুরে ওড়িশা গিয়েছেন মমতা। ওড়িশা সরকার নিউ পুরী এলাকায় বিভিন্ন রাজ্যের নিবাস বানানোর জন্য জমি লিজ দিচ্ছে। তার মধ্যে বাংলার জন্যও জমি রয়েছে। বুধবার সেই জমিই দেখতে যান মমতা। সেখানে গিয়ে ওড়িশা প্রশাসনের কর্তাদের সঙ্গেও কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৯৯ বছরের লিজ়ে জমি দেবে ওড়িশা সরকার। তবে কতটা জমি তা, এখনও চুড়ান্ত হয়নি। মমতা জানিয়েছেন, বৃহস্পতিবার এই বিষয়ে সবিস্তার কথা হবে। 

বৃহস্পতিবার জমি দেখার পরে তা যে নিজের পছন্দ হয়েছে তা-ও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘জায়গা পছন্দ হয়েছে। ভাল স্পট।’’ নবীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘আমি ধন্যবাদ জানাব যে উনি ভেবেছেন। কাল উনি সিদ্ধান্ত নেবেন কত একর জমি বাংলা পাবে।’’ জমি পাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে চান মুখ্যমন্ত্রী। 

You might also like!