Country

3 years ago

Bhagawan Maan: আমাদের প্রথম বাজেট হবে জনস্বার্থের, জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Bhagwant Mann
Bhagwant Mann

 

চণ্ডীগড়, ১০ মার্চ : আজ শুক্রবার পঞ্জাবের রাজ্য বাজেট পেশ হতে চলেছে। তার আগে এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, আমাদের প্রথম বাজেট হবে জনস্বার্থের। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন। এটি আম আদমি পার্টির(আপ) সরকারের প্রথম পূর্ণ বাজেট হবে।

"গত বছর এই দিনে আমরা নির্বাচনের ফলাফলে পঞ্জাবের জনগণের ম্যান্ডেট পেয়েছি এবং আজ আমাদের সরকার তার প্রথম সম্পূর্ণ বাজেট পেশ করতে চলেছে," মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর টুইটে উল্লেখ করেছেন। এটিকে রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করে তিনি আরও লিখেছেন, জনস্বার্থে বাজেট হবে। কংগ্রেস দল 'আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি'র জন্য পঞ্জাব বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর পদত্যাগ দাবি করেছিল। পঞ্জাব বাজেট অধিবেশন ৩ মার্চ শুরু হয়েছিল এবং ১১ মার্চ পর্যন্ত চলবে৷ দ্বিতীয় অধিবেশনটি অমৃতসরে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি জি২০ বৈঠকের বিরতির পরে ২২ মার্চ ফের শুরু হবে৷

You might also like!