Country

3 years ago

Uttar Pradesh : উত্তরপ্রদেশের খেলতে খেলতে ৬০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৬ বছরের শিশু, চলছে উদ্ধারকাজ

A 6-year-old child fell into a 60 feet deep well while playing in Hapur, Uttar Pradesh.
A 6-year-old child fell into a 60 feet deep well while playing in Hapur, Uttar Pradesh.

 

হাপুর, ১০ জানুয়ারি : উত্তরপ্রদেশের হাপুরে খেলতে খেলতে ৬০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৬ বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । শিশুটিকে উদ্ধার করতে কার্যত ব্যর্থ হয়েছে গ্রামবাসী। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জানা গিয়েছে, এলাকাবাসীর জল-সঙ্কট দূর করতে হাপুর পুরসভার তরফে ৬০ ফুট গভীর কুয়োটি খনন করা হয়েছিল। যদিও দীর্ঘদিন কুয়োটি কেউ ব্যবহার করেননি। বলা যায়, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গভীর কুয়োটি। এদিন বিকালে ওই এলাকায় খেলতে- খেলতেই কুয়োর ভিতরে পড়ে যায় ছ-বছরের শিশুটি। শিশুটির কুয়োয় পড়ে যাওয়ার খবর পেয়েই তাকে উদ্ধার করার প্রাণপণ চেষ্টা করে গ্রামবাসীরা। কিন্তু সকলের চেষ্টা-ই ব্যর্থ হয়। অবশেষে খবর পৌঁছয় থানায়। তারপর পুলিশ ও দমকল বাহিনীও শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হয়নি। বর্তমানে শিশুটিকে উদ্ধার করতে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শিশুটির যাতে কোনভাবে প্রাণহানি না হয়, সেজন্য ইতিমধ্যে কুয়োর ভিতরে অক্সিজেন পাঠানো হয়েছে। যেন-তেন প্রকারে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।


You might also like!