Country

2 years ago

Yogi:মুখতারের মৃত্যুর পরই জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী, নিরাপত্তা জোরদার বিভিন্ন জেলায়

Yogi
Yogi

 

লখনউ, ২৯ মার্চ : গ্যংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির মৃত্যুর পরই জরুরি বৈঠকে বসলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়। সূত্রের খবর, সেই বৈঠকে মুখতারের মৃত্যু ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মুখতার আনসারির মৃত্যুর পরই উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়।

উত্তর প্রদেশের আলিগড়ে নিরাপত্তা জোরদার করা হয়; রাতে ফ্ল্যাগমার্চ করে পুলিশ। আলিগড় রেঞ্জের আইজি শলভ মাথুর বলেছেন, "মুখতার আনসারির মৃত্যুর পরে, গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে। গুজব রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি রাখা হচ্ছে।" উত্তর প্রদেশের ফিরোজাবাদ, কাশগঞ্জ, গাজীপুরেও নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে।


You might also like!