
মুম্বই, ২১ জানুয়ারি: মুম্বইয়ে টাটা মুম্বই ম্যারাথন ২০২৪-এর সাক্ষী হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রবিবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে টাটা মুম্বই ম্যারাথন ২০২৪-এর শুভসূচনা হয়। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সুষ্ঠুভাবে এই ম্যারাথনের ব্যবস্থাপনা করার জন্য মুম্বই পুলিশ ও প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, "সমগ্র বিশ্বে এটি একটি বহুল প্রতীক্ষিত ম্যারাথন। শিশু থেকে প্রবীণ সবাই এতে অংশ নিচ্ছেন। এই ম্যারাথনের মাধ্যমে তাঁরা উন্নয়ন ও পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন। টাটা বিগত ১৯ বছর ধরে এই ম্যারাথনের আয়োজন করছে, মুম্বই পুলিশ এবং প্রশাসন প্রশংসনীয় ব্যবস্থা করেছে।"
