Country

2 years ago

House collapsed in Bilaspur :ছত্তিশগড়ে বিলাসপুরে ভেঙে পড়ল বাড়ি; কাছেই তৈরি হচ্ছিল নর্দমা, কেউ হতাহত হননি

Chhattisgarh house collapsed in Bilaspur; A sewer was being built nearby, no one was injured
Chhattisgarh house collapsed in Bilaspur; A sewer was being built nearby, no one was injured

 

বিলাসপুর, ৮ জুলাই : ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় ভেঙে পড়ল একটি বাড়ি। শনিবার ঘটনাটি ঘটেছে বিলাসপুরের মঙ্গলা চকের কাছে। জানা গিয়েছে, বাড়িটির পাশে একটি নর্দমা তৈরির কাজ চলছিল। সম্ভবত সেই কারণে ভেঙে পড়ে বাড়িটি। ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন বাড়ির মালিক বিশাল গুপ্তা।

তিনি বলেছেন, "বাড়ির ঠিক নিচে ড্রেন নির্মাণের কাজ দুই দিন ধরে চলছিল। কর্পোরেশনের অযত্নে এমনটা করা হচ্ছে। তাঁরা বাড়ির ১০-১২ ফুট নীচে খনন করছিল যার ফলে বাড়িটি ভেঙে পড়েছে। ড্রেন নির্মাণের কারণে বাড়ির ভীত দুর্বল হয়ে পড়ে, যে কারণে আজ একটি বড় ঘটনা ঘটেছে... আমি আমার সমস্ত সম্পদ হারিয়েছি... এটি অনেক বড় ক্ষতি।"


You might also like!