Country

2 years ago

Narendra Modi:দুর্নীতি ও অপরাধের বিষয়ে রাজস্থানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ছত্তিশগড় : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

জগদলপুর, ৩ অক্টোবর : দুর্নীতি ও অপরাধের বিষয়ে রাজস্থানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ছত্তিশগড়ের জগদলপুরে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় তিনি বলেছেন, "ছত্তিশগড়ে দুর্নীতি ও অপরাধ চরমে পৌঁছেছে; এই দু''টি বিষয়ে রাজস্থানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ছত্তিশগড়।"

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আদিবাসীদের জন্য একটি পৃথক মন্ত্রক এবং বাজেট তৈরি করেছে। আমার আদিবাসী ভাই ও বোনেরা চেয়েছিল, এই কারণেই অটল বিহারী বাজপেয়ীর সরকার ছত্তিশগড় গঠন করেছিল। কয়েক দশক ধরে ছত্তিশগড়ের বস্তার অঞ্চলকে অবহেলিত করেছে কংগ্রেস। ছত্তিশগড়ের প্রাকৃতিক সম্পদ লুট করার ট্র্যাক রেকর্ড রয়েছে কংগ্রেসের।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আজ উদ্বোধন হওয়া ইস্পাত কারখানা নিয়ে গর্বিত নয় ছত্তিশগড় কংগ্রেসের মানুষজন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর কেউই ছিলেন না। এর পেছনে দু''টি কারণ রয়েছে- প্রথমত, তাঁদের সময় নেই, কারণ তাঁরা সরকারকে বাঁচাতে ব্যস্ত। দ্বিতীয়ত, এই মোদী। কোনও দুর্নীতিবাজ মোদীর সঙ্গে চোখ মেলাতে পারবে না।"

মোদী আরও বলেছেন, "বিজেপি দেশে আকাঙ্ক্ষী জেলা কর্মক্রম (আকাঙ্ক্ষী জেলা কর্মসূচি) পরিচালনা করছে। বস্তার বিভাগের বেশ কয়েকটি জেলা উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।" প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, "গত পাঁচ বছরে কংগ্রেস ছত্তিশগড়ের যে অবস্থা করেছে তা দেখছে গোটা দেশ। সারা রাজ্যে দুর্নীতির দাপট। হত্যাকাণ্ডের দিক থেকে শীর্ষ রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড়। দেখে মনে হচ্ছে ছত্তিশগড় এবং রাজস্থান খুন, লুট এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে।"

You might also like!