Country

3 years ago

Chemical Factory:ভাদোদরায় রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

Chemical Factory:
Chemical Factory:

 

ভাদোদরা, ৫ মার্চ : গুজরাটের ভাদোদরায় ভয়াবহ আগুন লাগল একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। রবিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ভাদোদরার পাদ্রা তহসিলের ভিশন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড-এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কিন্তু ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, ভিতরে থাকা প্রায় সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। পুলিশ ও দমকল জানিয়েছে, দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল অফিসার আর ভি পুরার জানিয়েছেন, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও, কেউ হতাহত হননি।


You might also like!