Country

3 years ago

Lalu Prasad Yadav : চাকরির বদলে জমি মামলায় লালুপ্রসাদকে ২ ঘণ্টা জেরা সিবিআইয়ের

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav

 

নয়াদিল্লি, ৭ মার্চ : আরজেডি সুপ্রিমো এবং প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদ করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআই সূত্রের খবর, চাকরির বদলে জমি সংক্রান্ত মামলায় মঙ্গলবার তাঁকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সিবিআইয়ের দাবি, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লালুপ্রসাদ যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলে তিনি অনেককেই চাকরি পাইয়ে দিয়েছিলেন। চাকরির বিনিময়ে যাদব পরিবারের লোকজন সস্তায় জমি পেয়েছেন। এছাড়া তাঁরা উপহার হিসেবেও জমি পেয়েছেন বলে দাবি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০.৪০টা নাগাদ সিবিআইয়ের সাত আধিকারিক দুটি গাড়িতে চেপে দিল্লির পান্ডারা পার্কে মিশা ভারতীর বাসভবনে পৌঁছোন। লালুপ্রসাদও বর্তমানে সেখানে রয়েছেন। চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে তাঁকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


You might also like!