Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Hardoi accident: হারদোইয়ে খাদে পড়ে গেল গাড়ি; মৃত্যু ৫ জনের, আহত ৬

Five dead, Six injured in Hardoi road accident
Five dead, Six injured in Hardoi road accident

 

হারদোই, ৩১ মে : উত্তর প্রদেশের হারদোই জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও ৬ জন কমবেশি আহত হয়েছেন। মৃত ৫ জনের মধ্যে একটি শিশুও রয়েছে। সবাই বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, হারদোইয়ের কুসুমা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে, বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন সবাই, সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় একটি শিশু-সহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান, ৬ জন গুরুতর আহত হয়েছেন।

সার্কেল অফিসার অনুজ মিশ্র বলেছেন, "শুক্রবার রাতে পালি থানার অন্তর্গত মাহুলা পটিয়ানের বাসিন্দা রাম সেবকের ছেলে নীরজের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন অতিথিরা, কুসুমা গ্রাম থেকে ফিরছিল গাড়িটি। সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। আহত একজন বলেছেন, "আমরা কুসুমা গ্রাম থেকে ফিরছিলেন, বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা।"

You might also like!