
গুয়াহাটি : রঙিয়া ডিভিশনে পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল ও পথ পরিবর্তন করেছে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে। রঙিয়া ডিভিশনের অধীনে ছয়গাঁওয়ে প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং, বামুনিগাঁওয়ে নন-ইন্টারলকিং কাজ এবং বামুনিগাঁও-ছয়গাঁওয়ের মধ্যে ডাবল লাইন চালু করার জন্য সিআরএস পরিদর্শনের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে।যে সব ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে, সগুলিৰ বিস্তারিত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫০২০ গুয়াহাটি-মেন্দিপথার প্যাসেঞ্জার স্পেশাল, ট্রেন নম্বর ১৫৬০২ গুয়াহাটি-ধুবড়ি এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৭৫৩/১৫৭৫৪ আলিপুরদুয়ার জংশন-গুয়াহাটি-আলিপুরদুয়ার জংশন শিফুং এক্সপ্রেস বাতিল থাকবে।
২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫৮০৩/০৫৮০৪ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকবে।
২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫০১৯ মেন্দিপথার-গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল, ট্রেন নম্বর ১৫৬০১ ধুবড়ি-গুয়াহাটি এক্সপ্রেস বাতিল থাকবে।২৫ ও ২৭ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫৯২২ নিউ তিনসুকিয়া-ধুবড়ি স্পেশাল বাতিল থাকবে।
২৬ ও ২৮ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫৬০৮ গুয়াহাটি-মেন্দিপথার প্যাসেঞ্জার, ট্রেন নম্বর ০৫৯২১ ধুবড়ি-নিউ তিনসুকিয়া স্পেশাল বাতিল থাকবে।
২৭ ও ২৯ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫৬০৭ মেন্দিপথার-গুয়াহাটি প্যাসেঞ্জার বাতিল থাকবে।
এছাড়া কামাখ্যা-রঙিয়া-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন হবে বলে জানিয়ে সব্যসাচি দে বলেন, ২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া শরাইঘাট এক্সপ্রেস; ২৮ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬৬৮ কামাখ্যা-গান্ধীধাম এক্সপ্রেস; ২৫ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬৫৫ কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা এক্সপ্রেস।
অন্যদিকে নিউ বঙাইগাঁও-রঙিয়া-কামাখ্যা হয়ে যে সব ট্ৰেনের পথ পরিবর্তন হবে সেগুলি যথাক্রমে ২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি শরাইঘাট এক্সপ্রেস; ২৩ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১২৫০৩ এসএমভিটি বাঙ্গালুরু-আগরতলা এক্সপ্রেস; ২৭ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস; ২৬ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫০৭৮ গোমতি নগর-কামাখ্যা এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ০৭০৩০ সেকেন্দ্রাবাদ-আগরতলা স্পেশাল।
