Country

3 years ago

Kashmir : জম্মু ও কাশ্মীরের বদগামে আগুনে পুড়ল বাস, কেউ হতাহত হননি

Accident in budgam of kashmir
Accident in budgam of kashmir

 

বদগাম, ১৬ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় আগুনে পুড়ে গেল সড়ক পরিবহন নিগমের একটি বাস। আগুনে বাসটি একেবারে পুড়ে গিয়েছে, সোমবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে শুংলিপোরা বাস স্টেশনের কাছে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। বাসের চালক মুহাম্মদ ইউনিস জানান, তিনি শুংলিপোরা বাস স্টেশনের কাছে বাসটি দাঁড় করিয়ে রেখেছিলেন এবং সোমবার সকালে বাস চালু করার সময় শর্ট সার্কিট হয় এবং মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন লেগে যায়।

প্রবল ঠান্ডার মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। প্রথমে আগুনের নেভানোর কাজে সহায়তা করেন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। কিন্তু, ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। মামলা রুজু করে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!