Country

2 years ago

Mayawati:কাশীরামের অসম্পূর্ণ উদ্দেশ্য সম্পূর্ণ করবে বিএসপি : মায়াবতী

Mayawati
Mayawati

 

লখনউ, ৯ অক্টোবর  : বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কাশীরামকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। মায়াবতী বলেন, ‘কাশীরামজি আপনার উদ্দেশ্য এখনও অসম্পূর্ণ। বিএসপি সেটা পূরণ করবে, সেই নিয়েই এখন লড়াই জারি রয়েছে।’ মায়াবতী সোমবার সকালে এক্স-এ এ সংক্রান্ত তিনটি পোস্ট করেছেন।

বিএসপি প্রধান লেখেন, তিনি শ্রদ্ধেয় কাশীরামের মৃত্যুবার্ষিকীতে বামসেফ, ডিএস-ফোর ও বহুজন সমাজ পার্টির সংগ্রামের সঙ্গে সারাদেশে যেসব বিপুল অনুগামী যুক্ত ছিলেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। কাশীরাম জি শ্রদ্ধেয় বাবা সাহেবের আত্মসম্মান ও আন্দোলনকে সারাদেশে বাঁচিয়ে রেখেছিলেন। ডক্টর ভীমরাও আম্বেদকর, আমি অপরিসীম শ্রদ্ধা আপনার উদ্দেশে নিবেদন করছি। তিনি আরও জানান, ক্ষমতার মূল চাবিকাঠি পেয়ে বহুজন সম্প্রদায়কে দাসত্বের জীবন থেকে বের করে এনে নিজেদের পায়ে দাঁড় করিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব।

You might also like!