Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

3 years ago

Mayawati support Jagdeep Dhankhar : উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখরকে সমর্থন করলেন মায়াবতী

BSP supremo Mayabati announced to support Dhankhar
BSP supremo Mayabati announced to support Dhankhar

 

নয়াদিল্লি, ৩ আগস্ট  : বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী জগদীপ ধনখরকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার মায়াবতী টুইট বার্তায় বলেন, এটা সর্বজনবিদিত যে দেশে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে বিরোধীদের মধ্যে ঐকমত্যের অভাবের কারণে অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী উপরাষ্ট্রপতি ৬ আগস্ট পদের নির্বাচনও হতে যাচ্ছে। এরআগেও রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিরোধীদের মধ্যে ঐকমত্যের অভাব দেখা গিয়েছিল। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিএসপি বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে জগদীপ ধনখরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আজ আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করছি।

প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করার আগেও বিএসপি প্রধান মায়াবতীই প্রথম তাঁর সমর্থন ঘোষণা করেছিলেন। মায়াবতী বলেছিলেন, তিনি একজন তফসিলি উপজাতি মহিলা হওয়ার কারণেই তাঁর দল রাষ্ট্রপতি নির্বাচনে মুর্মুকে সমর্থন করেছিল।

You might also like!