
লখনউ, ১ জানুয়ারি : বহুজন সমাজ পার্টির (বিএসপি) সভাপতি মায়াবতী দলের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে তিনি কর্মসংস্থান এবং মূল্যস্ফীতিমুক্ত আত্মসম্মানসহ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধিপূর্ণ জীবন কামনা করেন এবং সেই সাথে ক্ষমতার জন্য তাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের কোটি কোটি দরিদ্র, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী ও অন্যান্য শ্রমিক শ্রেণি বড় বড় পুঁজিপতি ও বিত্তবানদের মত সরকারের করুণা ও অনুগ্রহে এগিয়ে না গিয়ে সর্বদা কঠোর পরিশ্রম এবং সংগ্রাম এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার চাইলে অবশ্যই তার নীতি ও উদ্দেশ্যের উন্নতি ঘটিয়ে এই সকল মানুষের জীবনকে সুদিনে পরিবর্তন করতে পারে এবং এটি সরকারেরও কর্তব্য। কিন্তু দুঃখের বিষয় যে এই সমস্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলির সরকারগুলিকে আমরা মোটেও গুরুত্ব দিতে দেখি না।
মায়াবতী আরও বলেন, বিশ্বের জন্য একটি আদর্শ মানবতাবাদী এবং সমতাবাদী ভারত তৈরি করার স্বপ্ন দেখেছিলেন বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর। যা অনুসারে ভারতের সংবিধান প্রণীত হয়েছিল। এর মূল উদ্দেশ্য অনুযায়ী দেশকে জাতিভেদ ও সাম্প্রদায়িক বিদ্বেষ ও সংকীর্ণতা ইত্যাদি থেকে মুক্ত রেখে দেশকে সুখী ও সমৃদ্ধশালী করা।
মায়াবতী বলেন, কংগ্রেস দল দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও পিছিয়ে থাকা শ্রেণীর জন্য সংরক্ষণ সংক্রান্ত মন্ডল কমিশনের রিপোর্টকে কার্যকর করতে দেয়নি। এর সাথে, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি-এর সংরক্ষণকেও সঠিকভাবে কার্যকর করা হয়নি এবং এখন বিজেপিও এই বিষয়ে কংগ্রেসের পদাঙ্ক অনুসরণ করে বহুজনদের সংরক্ষণের অধিকারকে হত্যা করার একটি চরম অন্যায় কাজ করেছে। এই সব খুব দুঃখজনক এবং খুব উদ্বেগজনক। শুধু তাই নয়, দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের সপা সরকার তাদের পূর্ণ অধিকার না দিয়ে সবসময়ই তাদের প্রতারণার কাজ করেছে।
