Country

2 years ago

BSF:পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন গুলি করে নামাল বিএসএফ, সন্দেহজনক কিছুই মেলেনি

BSF shoots down drone on Indo-Pak border in Punjab, nothing suspicious found
BSF shoots down drone on Indo-Pak border in Punjab, nothing suspicious found

 

চন্ডীগড়, ২৪ জুন : পঞ্জাবের তরন তারন জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে মাটিতে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছিল ওই ড্রোনটি, তাই সেটিকে লক্ষ্য করে গুলি করেন বিএসএফ জওয়ানরা, পাকিস্তানি ড্রোনটি (ডিজেআই ম্যাট্রিস ৩০০ আরটিকে) মাটিতে নামিয়ে আনা হয়। শনিবার সকালে লখানা গ্রামের জমি থেকে গুলিবিদ্ধ ড্রোনটি উদ্ধার করা হয়।

বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ার জানিয়েছে, শুক্রবার রাতে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছিল একটি ড্রোন, পাকিস্তানের দিক থেকে ড্রোনটি ভারতে প্রবেশ করেছিল। ড্রোনটিকে লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালান, এরপর সেই ড্রোনটি লখানা গ্রামের জমিতে গিয়ে পড়ে। শনিবার সকালে ড্রোনটিকে উদ্ধার করা হয়। তবে, ঘটনাস্থল থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে সূত্রের খবর।




You might also like!