Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Punjab : ড্রোনের গতিবিধি বেড়েই চলছে অমৃতসরে, কাঁটাতারের কাছে এবার মিলল চিনা কোয়াডকপ্টার

BSF seized drone in punjabs amritsar
BSF seized drone in punjabs amritsar

 

অমৃতসর, ২৬ ডিসেম্বর : ড্রোনের গতিবিধি দিন দিন বেড়েই চলেছে পঞ্জাবের অমৃতসরে। এবার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের অদূরে একটি চিনা ড্রোন (কোয়াডকপ্টার) উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী। সোমবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ অমৃতসরের রাজাতাল গ্রামে একটি ড্রোন আটক করা হয়েছে।

কাঁটাতারের কাছে ড্রোনটি পাওয়া যায়, এটি একটি ক্যামেরা-সহ কোয়াডকপ্টার। এটি চিনে তৈরি, আমরা ড্রোনটি লক্ষ্য করে গুলি চালিয়ে শেষ পর্যন্ত উদ্ধার করেছি। এলাকায় এখনও তল্লাশি চলছে। বিএসএফ জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ অমৃতসর জেলায় বিএসএফ জওয়ানরা একটি উড়ন্ত ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন। তখন বিএসএফ জওয়ানরা গুলি চালান, পরে রাজাতাল গ্রামে মাঠের মধ্যে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…