Country

3 years ago

K Kavitha : দিল্লি আবগারি নীতি মামলায় ইডি-র দফতরে হাজিরা কে কবিতার, তেলেঙ্গানায় বিআরএস কর্মীদের বিক্ষোভ

K Kavitha
K Kavitha

 

নয়াদিল্লি, ১১ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতা। শনিবার বেলা এগারোটা নাগাদ দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে অবস্থিত ইডি-র দফতরে হাজিরা দেন ৪৪ বছর বয়সী কে কবিতা। সূত্রের খবর, দিল্লি আবগারি নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। রেকর্ড করা হচ্ছে তাঁর বয়ান।


কে কবিতা নিজেই জানিয়েছিলেন, তিনি ১১ মার্চ ইডি-র দফতরে হাজিরা দেবেন। সেই মতো বেলা এগারোটা নাগাদ ইডি-র দফতরে হাজিরা দেন। এদিকে, বিআরএস কর্মী ও সমর্থকরা তেলঙ্গানা বিজেপির সভাপতি বান্দি সঞ্জয়ের বিরুদ্ধে বিআরএস এমএলসি কে কবিতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভকারীরা বান্দি সঞ্জয়ের কুশপুত্তলিকাও দাহ করেন।

You might also like!