Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

3 years ago

Yogi Aditya Nath : দিব্যাঙ্গদের মূলধারায় নিয়ে আসা সর্বদাই সর্বোচ্চ অগ্রাধিকার: যোগী আদিত্যনাথ

Yogi Aditya Nath
Yogi Aditya Nath

 

গোরক্ষপুর, ২৫ জানুয়ারি : দিব্যাঙ্গদের ক্ষমতায়ন এবং সমাজ ও উন্নয়নের মূল স্রোতে তাঁদের আনতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে উত্তর প্রদেশ সরকার। মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি মিলনায়তনে আয়োজিত 'জনতা দর্শন' অনুষ্ঠানের সময় মুখ্যমন্ত্রী বলেছেন, “দিব্যাঙ্গদের সহানুভূতির চেয়ে উৎসাহ এবং সহযোগিতা বেশি প্রয়োজন।

প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তাদের নিশ্চিত করা উচিত যে যথাযথ সম্পদ, সরঞ্জাম এবং সার্টিফিকেট অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া যায়।” জনতা দর্শন অনুষ্ঠানে এদিন ৩০০ জনেরও বেশি মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, প্রতিটি সমস্যা দ্রুত এবং সন্তোষজনকভাবে সমাধান করা হবে। কিছু "দিব্যাঙ্গ" জনতা দর্শনে এসেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী এদিন আশ্বাস দিয়েছেন, টাকার অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না।

You might also like!