Country

2 years ago

Bomb threat to Delhi Public School:দিল্লি পাবলিক স্কুলে বোমার হুমকি, তল্লাশিতে মেলেনি সন্দেহজনক কিছুই

Bomb threat to Delhi Public School
Bomb threat to Delhi Public School

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি  : দিল্লি পাবলিক স্কুলে বোমার হুমকি মেলায় দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দিল্লির আর কে পুরম বিধানসভা কেন্দ্রে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল একটি বোমার হুমকি ফোন পাওয়ায় তৎপর হয়ে ওঠে পুলিশ।

শুক্রবার পুলিশ জানিয়েছে, দিল্লির আর কে পুরম বিধানসভা কেন্দ্র সংলগ্ন এলাকায় অবস্থিত দিল্লি পাবলিক স্কুলে হুমকি ফোন আসে। তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ স্কুলের সমস্ত পড়ুয়াদের স্কুল থেকে নিরাপদে বের করে স্কুল চত্বর খালি করে দেয়। পুলিশ আরও জানিয়েছে, স্কুলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত স্কুল থেকে কোনও কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়নি।

গত বছরের মে মাসে মথুরা রোডে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল একটি বোমার হুমকি মেল পেয়েছিল। পরে পুলিশ জানতে পেরেছিল যে কোনও এক ছাত্রই এই মেলটি পাঠিয়েছিল।


You might also like!