Breaking News

 

Country

3 years ago

Bomb threat at Delhi school : দিল্লির স্কুলে বোমাতঙ্ক!হুমকি ইমেল পেতেই হুলস্থুল স্কুলে

Bomb threat at Delhi school
Bomb threat at Delhi school

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘স্কুলে বোমা রাখা আছে’! সকাল সকাল স্কুল খুলতেই এমন ই একটি হুমকি ইমেল পান স্কুল কর্তৃপক্ষ।  এই হুমকিবার্তা পাওয়ার পরই হুলস্থুল পড়ে যায় দিল্লির সাদিক নগরের ইন্ডিয়ান পাবলিক স্কুলে। তড়িঘড়ি স্কুল খালি করে দেওয়া হয়েছে।

পুরো ঘটনার কথা পুলিশকে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ,  খবর পেয়েই স্কুলে হাজির হয় পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। গোটা স্কুলে চিরুনিতল্লাশি চালাচ্ছে পুলিশ। দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ সুপার চন্দন চৌধরি বলেন, “এই প্রথম নয়, এর আগেও এ রকম হুমকিবার্তা পেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। গত বছরের নভেম্বরে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। আমাদের বম্ব স্কোয়াড তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও কোনও বোমা খুঁজে পায়নি।”

বুধবার সকাল ১০টা ৪৯ মিনিটে হুমকি ইমেল পেয়েছেন স্কুল কর্তৃপক্ষ।এই হুমকি ভুয়ো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও দক্ষিণ দিল্লির এই স্কুলেই বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার ও হুলস্থুল পড়ে যায় স্কুলে। 


You might also like!