Country

2 years ago

Akhilesh Yadav:বিজেপি সরকার কাউকে চাকরি দিতে চায় না : অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

এটাহ, ২৬ ফেব্রুয়ারি : বিজেপি সরকার কাউকে চাকরি দিতে চায় না, একথা বলে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেখ যাদব সোমবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। অখিলেশ যাদব সোমবার উত্তর প্রদেশের এটাহ জেলার সাইফাই (নিজের পৈত্রিক গ্রাম)-য়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার পেপার ফাঁস ইস্যুতে সরকারকে আক্রমণ করে তিনি বলেন, সরকার কাউকে চাকরি দিতে চায় না, তাই সরকার নিজেই পেপার ফাঁস ও তদন্তের কথা বলছে। এই সরকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।

রাজ্যসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কোনও বিধায়ককে চাপ দেবে না, সবাই তাদের ইচ্ছামতো ভোট দেবে। কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে অখিলেশ যাদব বলেন যে এই সরকার চাপ তৈরি করতে সরকারি সংস্থাগুলির অপব্যবহার করছে। কিন্তু এখন তা করা আর সম্ভব হবে না। কারণ দেশের মানুষ বুঝতে পেরেছে, সেজন্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা থেকে বহিস্কৃত হবে।


You might also like!