Country

2 years ago

Narendra Modi :শ্রদ্ধার সঙ্গে পালিত শিবাজী মহারাজের জন্মজয়ন্তী, নির্ভীক যোদ্ধা বললেন প্রধানমন্ত্রী মোদী

Birth anniversary of Shivaji Maharaj celebrated with reverence, fearless warrior says PM Modi
Birth anniversary of Shivaji Maharaj celebrated with reverence, fearless warrior says PM Modi

 

মুম্বই, ১৯ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রে যথোচিত মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল শিবাজী মহারাজের ৩৯৪-তম জন্মবার্ষিকী। সোমবার সকালে পুণের শিবনেরি দূর্গে শিবাজী মহারাজের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবিশ। দিনের শুরুতে 'শিবাজি মহারাজ জয়ন্তী' উপলক্ষ্যে মুম্বইয়ের চেম্বুরে শিবাজি মহারাজের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুখ্যমন্ত্রী শিন্ডে।

ছত্রপতি শিবাজী মহারাজের ৩৯৪-তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে নাগপুরে রাস্তায় ঢোল পরিবেশন করেন সাধারণ মানুষ ও আরতি দেন। মুম্বইয়ের রাজভবনে ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইশ।

শিবাজী মহারাজের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদীও। এদিন সকালে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। একজন দূরদর্শী নেতা, নির্ভীক যোদ্ধা, সংস্কৃতির রক্ষক এবং সুশাসনের মূর্ত প্রতীক, তাঁর জীবন প্রজন্মকে অনুপ্রাণিত করে।"

You might also like!