Breaking News

 

Country

3 years ago

Bihar CM Nitish kumar : মোতিহারিতে বিষমদে মৃত্যুতে শর্তসাপেক্ষে আর্থিক ক্ষতিপূরণ দিতে প্রস্তুত নীতীশ

Nitish Kumar
Nitish Kumar

 

পাটনা, ১৭ এপ্রিল : বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে প্রস্তুত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে, রাখলেন শর্তও। সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, "এটি (বিষমদ কাণ্ড) একটি দুঃখজনক ঘটনা। আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা প্রদান করব, তবে তাঁদের লিখিতভাবে জানাতে হবে যে তাঁরা রাজ্যে মদ নিষিদ্ধের পক্ষে এবং তাঁরা মদ্যপানের বিরুদ্ধে।"

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, ২০১৬ সালের পর যারা অবৈধ মদ খেয়ে মারা গিয়েছে, তাঁদের পরিবারের সদস্যরা যদি সরকারের কাছে আবেদন করে, তাহলে আমরা তাঁদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করব। উল্লেখ্য, সরকারি মতে, বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।


You might also like!