Country

2 years ago

Bharat Jodo Nyay yatra: তৃতীয় দিনে পড়ল ভারত জোড়ো ন্যায় যাত্রা, কোহিমা থেকে যাত্রা শুরু রাহুল গান্ধীর

Bharat Jodo Nyaya Yatra fell on the third day
Bharat Jodo Nyaya Yatra fell on the third day

 

কোহিমা, ১৬ জানুয়ারি: দেখতে দেখতে তৃতীয় দিনে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। মঙ্গলবার সকালে নাগাল্যান্ডের কোহিমা থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। যাত্রা শুরু হওয়ার আগে স্থানীয় মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল, তাঁদের মুখ থেকে শোনেন অভাব-অভিযোগের কথা।

এদিন 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হওয়ার আগে কোহিমার সড়কের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়কমন্ত্রী নীতিন গড়করিকে আক্রমণ করেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ বলেছেন, "এটি ২৯ নম্বর জাতীয় সড়ক, আপনারা এই সড়কের অবস্থা দেখতেই পাচ্ছেন। নীতিন গড়করি এবং প্রধানমন্ত্রী অনেক কিছু বলেন... কিন্তু এই রাস্তার সব জায়গায় শুধু পাথর এবং গর্ত। এটিকেই কী বলে জাতীয় সড়ক!"


You might also like!