Country

3 years ago

Haydrabad: এবার আক্রান্ত সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস, ঢিলের আঘাতে ভাঙল জানলার কাঁচ

Bande Bharat Express
Bande Bharat Express

 

হায়দরাবাদ, ১১ ফেব্রুয়ারি : ফের আক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ঢিল ছোড়া হয় সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটি যখন তেলেঙ্গানার মেহবুবাবাদ দিয়ে যাচ্ছিল, তখন ট্রেনের জানলা লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন দুর্বৃত্তরা। পাথর ছোড়ার কারণে ট্রেনের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্রে খবর। ঢিল ছোড়ার ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

দক্ষিণ-মধ্য রেলওয়ের সিপিআরও বলেন, ‘‘আমরা এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করছি।’’ দেশজুড়ে ইতিমধ্যেই চালু হয়েছে ১০টি বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু দেশের নানা প্রান্তে বারবার আক্রান্ত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।

You might also like!