Country

2 years ago

Kumarswami files nomination paper: বাবার আশীর্বাদ নিয়ে দিনের শুরু, কর্ণাটকের মান্ড্য থেকে মনোনয়নপত্র পেশ কুমারস্বামীর

Kumarswami files nomination paper
Kumarswami files nomination paper

 

মান্ড্য, ৪ এপ্রিল: কর্ণাটকের মান্ড্য লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস-বিজেপি প্রার্থী এইচ ডি কুমারস্বামী। বৃহস্পতিবার বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা-সহ অন্যান্যদের উপস্থিতিতে মান্ড্য লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন কুমারস্বামী।

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইচ ডি দেবেগৌড়া এবং মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে দিনের শুরু করেন কুমারস্বামী। ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন দেবেগৌড়া। এরপর মান্ড্যর শ্রী অর্কেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন কুমারস্বামী। সবশেষে মান্ড্য লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন কুমারস্বামী। এদিন বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, "এইচডি কুমারস্বামী ১০০ শতাংশ বড় ব্যবধানে জয়ী হতে চলেছেন, আমার মতে, আমরা কর্ণাটকের ২৮টি লোকসভা কেন্দ্রের সবকটিতেই জিততে চলেছি।"


You might also like!