দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিস্ফোরণে কেঁপে উঠল ব্যাঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। এই বিস্ফোরণের ৪ জন আহত হয়েছে বলে খবর। বিস্ফোরণের ঘটনা ঘটে ক্যাফেটির হোয়াইটফিল্ড শাখায়। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায় নি। এর নেপথ্যে কোনো রকম সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি তা তা তলিয়ে দেখা হচ্ছে বলেই খবর সূত্র মারফত।
সূত্রের খবর, আহতদের মধ্যে তিন জন কর্মী ও একজন ক্রেতা। প্রাথমিক ভাবে যা খবর পাওয়া যাচ্ছে সেই মোতাবেক, ব্যাগের মধ্যে থাকা একটি জিনিস ফেটেই বিস্ফোরণ। দুপুর ১টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছে হোয়াইটফিল্ড এলাকার ডেপুটি পুলিশ কমিশনার। এই ক্যাফেটি বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় খাবারের দোকানের একটি। প্রতিদিন এখানে বহু গ্রাহক ভিড় করেন।
হোয়াইটফিল্ড দমকল স্টেশনের তরফে জানানো হয়েছে, 'রামেশ্বরম ক্যাফেতে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছন দমকল কর্মীরা। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হতে পারে। কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।' এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। আহতদের হাসপাতালের ভর্তি করা হয়েছে।