Breaking News

 

Country

3 years ago

Bandh in chattisgarh : বনধের সমর্থনে রায়পুরে ভিএইচপি-র বাইক মিছিল, প্রভাব দেখা গেল মিশ্র

Bandh in chattisgarh
Bandh in chattisgarh

 

রায়পুর, ১০ এপ্রিল : ছত্তিশগড়ের বেমেতারা হিংসার প্রতিবাদে সোমবার বনধের ডাক দিয়েছে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সেই বনধের সমর্থনে সোমবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে বাইক মিছিল করলেন ভিএইচপি কর্মীরা। বনধ সমর্থনের জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানান তাঁরা, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও অনুরোধ জানান। সামগ্রিকভাবে দেখতে গেলে বনধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। কোথাও কোথাও স্বতঃস্ফূর্তভাবে মানুষজনকে ব্যাবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করতে দেখা যায়। পুলিশও ছিল সতর্ক। রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মাহেশ্বরী বলেছেন, ভিএইচপি এবং বজরং দলের ডাকা বনধের পরিপ্রেক্ষিতে ৪০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। আমরা খবর পেয়েছি যে তাঁরা ৩-৪টি স্থানে 'চাক্কা জ্যাম' করার পরিকল্পনা করেছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করব। প্রসঙ্গত, ছত্তিশগড়ের বেমেতারায় যুবককে খুনের প্রতিবাদে এদিন বনধের ডাক দেয় ভিএইচপি এবং বজরং দল।

You might also like!