Country

2 years ago

Sahitya Akademi Award:বাল সাহিত্য পুরস্কার ও যুব পুরস্কার বিজয়ীদের নাম ঘোষিত, হিন্দি ভাষা বিভাগে পুরস্কৃত সূর্যনাথ সিং

Sahitya Akademi Award
Sahitya Akademi Award

 

নয়াদিল্লি, ২৪ জুন  : সাহিত্য অ্যাকাডেমি এই বছরের ২২ জন বাল সাহিত্য পুরস্কার ও ২০ জন যুব পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছে। হিন্দি ভাষা বিভাগে, সূর্যনাথ সিং তার ছোট গল্পের সংকলন "কটুক অ্যাপ"-এর জন্য বালসাহিত্য পুরষ্কার পেয়েছেন। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুধা মূর্তি তার ছোট গল্পের সংগ্রহ "গ্রান্ড পেরেন্টস ব্যাগ অফ স্টোরিজ"-এর জন্য বাল সাহিত্য পুরস্কার পেয়েছেন।

অতুল কুমার রাই তার উপন্যাস "চাঁদপুর কি চানদা"-র জন্য যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মারাঠি ভাষায় একনাথ আভাদ তার 'চান্দ দেই আনন্দ'-এর জন্য বাল সাহিত্য পুরস্কার জিতেছেন এবং বিশাখা বিশ্বনাথ 'স্বতাহলা স্বতবিরুদ্ধ উভে কর্তানা'-এর জন্য যুব পুরস্কার জিতেছেন।


You might also like!