Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Bageshwar Baba : হিন্দুদের ক্রিসমাস পালনের 'নিয়ম' শেখালেন বাগেশ্বর বাবা

Bageshwar Baba (File Picture)
Bageshwar Baba (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খ্রীষ্টানদের পাশাপাশি এই দেশে হিন্দুরাও ধুমধুম করে পালন করেন ক্রিসমাস উৎসব। কেক খেয়ে, বাড়িতে ক্রিসমাস ট্রি সাজিয়ে, চার্চের প্রার্থনায় অংশ নেন তাঁরা। তবে বড়দিন পালনের ক্ষেত্রে হিন্দুদের জন্য এবার বিশেষ নিদান বাগেশ্বরবাবা ধীরেন্দ্র শাস্ত্রীর।

মধ্য প্রদেশের ছত্তরপুর জেলার বাগেশ্বর ধাম মন্দিরের প্রধান পুরোহিত এই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। হিন্দুরা দলে দলে ক্রিসমাস ফেস্টিভ্যালে গা ভাসাবেন কেন? আপত্তি রয়েছে ধীরেন্দ্র শাস্ত্রীর। যদিও বড়দিনের উৎসবর পালন করতেই হয় তবে হিন্দুরা যেন তা সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী করেন। এমনই মত এই ধর্মগুরুর।

বাগেশ্বর বাবা যিনি বাগেশ্বর ধাম সরকার নামেও সুপরিচিত, হিন্দুদের জন্য বড়দিন পালনের নিদান দিয়েছেন। তিনি চান হিন্দুরা এদিন তুলসি পুজো করুক।পাশ্চাত্যের প্রভাব সম্পর্কে উষ্মা প্রকাশ করে বাগেশ্বর বাবা বলেন, 'শিশুদের সান্তা ক্লজ কিনে দেওয়ার বদলে হনুমান মন্দিরে নিয়ে যান। ভারতের সংস্কৃতির সঙ্গে শিশুদের যুক্ত রাখার এটাই সঠিক নিয়ম।'বাবা ধীরেন্দ্র শাস্ত্রী বুঝিয়েদেন কেন এদিন মাতৃপুজন দিবস হিসেবে পালন করা উচিত। ক্রিসমাস নয়, হিন্দুদের ভারতীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ২৫ ডিসেম্বর মায়েদের পুজো করা উচিত। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ক্রিসমাস উৎসবের কোনও তুলনাই চলে না। এমনটাই জানিয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। ক্রিসমাসের সঙ্গে ভারতীয় সংস্কৃতির রীতিনীতি গুলিকে তুল্যমূল্য বিচার করে দেখতে বলেছেন তিনি। শিশুদের মধ্যে সান্তা ক্লজকে নিয়ে উন্মাদনা এবং আবেগ দেখে তিতিবিরক্ত বাগেশ্বর বাবা।

মধ্য প্রদেশের ছত্তরপুর জেলার বাগেশ্বরধামের প্রধান পুরোহিত এই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। মাত্র ২৬ বছরেই তিনি এই প্রধান পুরোহিতের পদ অর্জন করেছেন। এর আগে মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন তাঁর ঠাকুরদা দাদা গুরুজি মহারাজ। নিজের ম্যাজিকল ক্ষমতার জন্য চর্চায় উঠে এসেছেন বাগেশ্বর বাবা। ভগবান হনুমানের থেকেই তাঁর যাবতীয় অনুপ্রেরণা বলে জানিয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর কথায়, 'পাশ্চাত্যকে গ্রহণ না করে হিন্দুদের উচিত সনাতন ধর্মের নিয়মকানুন মেনে চলা।'

You might also like!