Country

2 years ago

Ayodhya: অযোধ্যা এখন রামময়, রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে আসছেন বিশিষ্ট অতিথিরা

Ayodhya (File Picture)
Ayodhya (File Picture)

 

অযোধ্যা, ২২ জানুয়ারি: রামনগরী অযোধ্যা এখন রামময়, উচ্ছ্বাসে ভাসছে অযোধ্যা। রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে ভিড় জমছে তারকা অতিথিদের। একে-একে অযোধ্যা আসছেন অতিথিরা। সোমবার সকালেই অযোধ্যা এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে উপস্থিত মানুষজনকে শুভেচ্ছা জানান তিনি। অযোধ্যা পৌঁছনোর পর অত্যন্ত হাসি মুখে আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেছেন, "এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। আমরা কয়েক বছর ধরে এ জন্য অপেক্ষা করছিলাম। আমি মনে করি সবাই খুশি হবে। এটা সবার জন্য আনন্দের বিষয়।"

অযোধ্যা এসে পৌঁছেছেন অভিনেতা মনোজ যোশী, তিনি বলেছেন, "সমগ্র ভারত এবং সমগ্র বিশ্ব দেখবে এই ঐশ্বরিক রূপ। এই আনন্দ আমি ভাষায় বর্ণনা করতে পারব না। সবাই এখন আবেগপ্রবণ। সবাই মনে করছেন 'রাম রাজ্য' শুরু হয়েছে।" কবি কুমার বিশ্বাস বলেছেন, "বড় সৌভাগ্যের মুহূর্ত। মানুষ এই মুহূর্তের জন্য ৫৫০ বছর ধরে অপেক্ষা করেছিল...এটি আনন্দের উৎসব।" তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী এবং রাম চরণ ইতিমধ্যেই অযোধ্যা এসে পৌঁছেছেন। অযোধ্যায় এসেছেন অভিনেতা অনুপম খের। তিনি সকালে হনুমানগর্হি মন্দিরে পুজোও দেন।

প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন, অযোধ্যায় আসছেন অভিনেতা অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, আলিয়া ভাট, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা, গায়ক কৈলাশ খের প্রমুখ। কৈলাশ খের এদিন সকালে অযোধ্যা পৌঁছনোর গানও গেয়েছেন। তিনি বলেছেন, "প্রবল উৎসাহ আছে আমার মধ্যে, মনে হচ্ছে আমরা 'দেবলোক' থেকে আমন্ত্রণ পেয়েছি এবং 'পরমাত্মা' নিজেই আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।"


You might also like!