
মুম্বই, ৩ মার্চ : শুক্রবার হামলার শিকার হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সাধারণ সম্পাদক সন্দীপ দেশপান্ডে। মুম্বইয়ের দাদর এলাকার শিবাজি পার্কে মর্নিং ওয়াক করার সময় ঘটনাটি ঘটে। বর্তমানে হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন দেশপান্ডে। রাজনৈতিক শত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে সন্দীপ দেশপান্ডে শিবাজি পার্কে হাঁটছিলেন, তখন অজ্ঞাত ৪ জন তার ওপর হামলা চালায়। ক্রিকেটে ব্যবহৃত স্টাম্প দিয়ে আক্রমণ করা হয় দেশপান্ডেকে। এ সময় চার হামলাকারীরই মুখ কাপড়ে ঢেকে রাখা হয়। হামলাকারীদের ধারণা ছিল সন্দীপ দেশপান্ডে শিবাজি পার্কে মর্নিং ওয়ার্ক করতে যায়। হামলার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। সন্দীপ দেশপান্ডেকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর শিবাজি পার্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
