Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Atishi hits bjp : কেজরি জামিন পেতেই বিজেপিকে তোপ অতিশীর, ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার পরামর্শ এএপি নেত্রীর

AAP leader Atishi (symbolic picture)
AAP leader Atishi (symbolic picture)

 

নয়াদিল্লি, ১২ জুলাই ঃ আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত ইডি-র মামলায় অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেতেই বিজেপিকে একহাত নিলেন এএপি নেত্রী অতিশী। বিজেপির প্রতি অতিশীর পরামর্শ, এবার ষড়যন্ত্র বন্ধ হোক। শুক্রবার সকালেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন অতিশী। এরপর অতিশী, সন্দীপ পাঠক ও সৌরভ ভরদ্বাজ এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "বিজেপি জানত যে তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) রাউস অ্যাভিনিউ আদালত জামিন দিয়েছে, তাঁরা জানে সুপ্রিম কোর্ট থেকেও তিনি জামিন পাবেন। এই কারণেই, তাঁরা আরেকটি ষড়যন্ত্র করেছিল এবং যেদিন সুপ্রিম কোর্টে জামিনের শুনানি হওয়ার কথা ছিল, তার একদিন আগে সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল।"

অতিশী প্রশ্ন করেছেন, "কেন তাঁকে গ্রেফতার করল সিবিআই? কারণ তিনি যদি ইডি মামলায় জামিন পান, তবে তিনি জেল থেকে বেরিয়ে আসতেন এবং দিল্লির জনগণের জন্য ১০ গুণ দ্রুত কাজ করতেন। আমি বিজেপিকে বলতে চাই - দেশের প্রতিটি আদালতই অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিচ্ছে। আমি বিজেপিকে বলতে চাই, আপনারা অহংকার বন্ধ করুন এবং অন্যান্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করুন। সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…