Country

3 years ago

Manoj Pande : ৩-দিনের জন্য মিশরে গেলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতেই এই সফর

Manoj Pande
Manoj Pande

 

নয়াদিল্লি, ১৫ মে : ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিনদিনের সফরে মিশর গিয়েছেন। এই সফরকালে সেদেশের বরিষ্ঠ সেনা আধিকারিকদের সঙ্গে ভারত ও মিশরের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয় আলোচনা হবে। দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি, সেদেশের সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখবেন সেনাপ্রধান।

সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছেন, ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিনদিনের সফরে মিশরে গিয়েছেন। এই সফর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ প্রদান করবে।

You might also like!