
নয়াদিল্লি, ২৭ মার্চ: লোকসভা ভোটের আবহে স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত সময়সীমা থাকলেও, এখন তা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। জানিয়েছেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার।
তিনি জানিয়েছেন, ছাত্রদের তরফে এবং বিভিন্ন পক্ষের থেকে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই ৩১ মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ১৫ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন দুই বা তিনটি শিফটে হাইব্রিড মোডে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩০ জুন ফলাফল ঘোষণা করা হবে।
