Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Anurag thakur: ৩০ বছরে যা হয়নি, মোদীজির নেতৃত্বে তা সম্ভব হয়েছে : অনুরাগ ঠাকুর

Anurag Singh Thakur (File picture)
Anurag Singh Thakur (File picture)

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : বিগত ৩০ বছরে কেউ যা করে দেখাতে পারেনি, মোদীজির নেতৃত্বে তা সম্ভব হয়েছে। সংসদের উভয়কক্ষে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়া প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সংসদের উভয়কক্ষেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল, বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় এই বিল পাশ হয়েছে। 'নারী শক্তি বন্দন অধিনয়ম' বিলের পক্ষে ভোট পড়ে ২১৪, বিপক্ষে শূন্য।

মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় খুশি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি শুক্রবার সকালে বলেছেন, "গত ৩০ বছরে কেউ যা করতে পারেনি, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে। যা থমকে গিয়েছিল ও ধাক্কা খেয়েছিল, সেটাই এখন সঠিক দিশায় ও সঠিক পথে পৌঁছে গিয়েছে। মধ্যরাতে ইতিহাস তৈরি হয়েছে।"

You might also like!