Country

2 years ago

Delhi sees another cold day: আরও এক শীতলতম দিন দিল্লিতে, পারদ নামল ৪ ডিগ্রি সেলসিয়াসে

Delhi sees another cold day (File Picture)
Delhi sees another cold day (File Picture)

 

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি: আরও এক শীতলতম দিনের সাক্ষী হল জাতীয় রাজধানী দিল্লি। বুধবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি ও সংলগ্ন অঞ্চল।

শীতের পাশাপাশি কুয়াশার দাপটও কমেনি দিল্লিতে। ঘন কুয়াশার কারণেও এদিনও দিল্লিতে প্রভাবিত হয়েছে রেল ও বিমান পরিষেবা। ৪-৫ ঘন্টারও বেশি সময় দেরিতে চলে অনেক ট্রেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু বিমান বাতিল অথবা বিলম্বে ওঠানামা করেছে।

দিল্লি বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম থেকে জানা গিয়েছে, ২১টি ঘরোয়া বিমান, ১৬টি ঘরোয়া প্রস্থান, ১৩টি আন্তর্জাতিক প্রস্থান এবং ৩টি আন্তর্জাতিক আগমনের সময়সূচি-সহ মোট ৫৩টি বিমান কুয়াশার কারণে এবং দিল্লি বিমানবন্দর থেকে এবং অন্যান্য অপারেশনাল কারণে বাতিল করা হয়েছে।

You might also like!