Country

2 years ago

Congress at Manipur: মণিপুর নিয়ে অমিত শাহের সর্বদলীয় বৈঠকের আহ্বানে 'সামান্য দেরি হয়ে গেল': কে সি বেণুগোপাল

Amit Shah's call for all-party meeting on Manipur 'a bit late': KC Venugopal
Amit Shah's call for all-party meeting on Manipur 'a bit late': KC Venugopal

 

নয়াদিল্লি, ২২ জুন: মণিপুরের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তা নিয়ে কটাক্ষ করল দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। বৃহস্পতিবার মণিপুর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক আহ্বান করা সর্বদলীয় বৈঠককে "সামান্য দেরি হয়ে গেল" বলে অভিহিত করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, মণিপুরে শান্তি ফেরানোর জন্য যে কোনও ধরনের প্রচেষ্টা করতে হবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানান, সমগ্র দেশ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঐকান্তিক হস্তক্ষেপ আশা করে। তিনি টুইটারে লেখেন, "মণিপুরে শান্তির জন্য যে কোনও প্রচেষ্টা অবশ্যই হতে হবে। মণিপুরে ৫০ দিনের মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পর, সর্বদলীয় বৈঠকের আহ্বান প্রসঙ্গে বেণুগোপাল লেখেন, "সামান্য দেরি হয়ে গেল।" তিনি দাবি করেন, মণিপুরের জনগণের উদ্দেশে সোনিয়া গান্ধীর বক্তব্যের পরই সরকার জেগে ওঠে। উল্লেখ্য, ২৪ জুন মণিপুর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


You might also like!