Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Amit Shah : ডক্টর হেডগেওয়ারের সমাধি পরিদর্শন করলেন অমিত শাহ

Amit Shah visited the tomb of Dr. Hedgewar
Amit Shah visited the tomb of Dr. Hedgewar

 

নাগপুর, ১৮ ফেব্রুয়ারি  : মহারাষ্ট্র সফরে শনিবার নাগপুরে রেশমবাগে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দির এবং ডঃ হেডগেওয়ার ও গোলওয়ালকর গুরুজির সমাধি পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের মহারাষ্ট্র সফরে। এর আগে শুক্রবার রাতে অসমের গুয়াহাটি থেকে নাগপুরে পৌঁছান তিনি। শুক্রবার রাতে স্থানীয় ফুটতলা তালে আয়োজিত মিউজিক্যাল-লাইট-ফোয়ান্টেন-শো উপভোগ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

শনিবার সকালে দীক্ষা ভূমিতে পৌঁছান অমিত শাহ। এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রেশমবাগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অফিসে পৌঁছান। এখানে তিনি সরসঙ্ঘচালক ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধব সদাশিব গোলওয়ালকরের (শ্রী গুরুজী) সমাধিতে ফুল দিয়ে প্রণাম করেন।

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, মহানগর ইউনিয়ন নেতা রাজেশ লোয়া, শ্রীধর গাদগে, বিজেপির রাজ্য প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেশমবাগে পৌঁছে অমিত শাহকে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দিরের পক্ষ থেকে একটি স্মারক উপহার দেওয়া হয়। ডাঃ হেডগেওয়ারের সমাধি পরিদর্শনের পর অমিত শাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে যোগ দেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…