Amit shah : কমলনাথকে দুষলেন অমিত শাহ, বললেন এই 'দুর্নীতি নাথ' ৫১টিরও বেশি জনকল্যাণ প্রকল্প বন্ধ করেছিল

Amit Shah (File Picture)
Amit Shah (File Picture)

 

মন্ডলা, ৫ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের মন্ডলায় জন আশীর্বাদ যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এই অনুষ্ঠান থেকে তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ও পূর্বতন কংগ্রেস সরকারকে আক্রমণ করেছেন। কমলনাথকে 'দুর্নীতি নাথ' আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, "এই দুর্নীতির নাথের দ্বারা ৫১টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হয়েছিল... মুখ্যমন্ত্রীর দফতর অর্থ সংগ্রহের অফিসে পরিণত হয়েছিল। কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি 'দুর্নীতি ওয়ার্কিং কমিটিতে পরিণত হয়েছিল'।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার মধ্যপ্রদেশের শেওপুরেও ভারতীয় জনতা পার্টির জন আশীর্বাদ যাত্রার উদ্বোধন করবেন। নির্ধারিত কার্যক্রম অনুযায়ী অমিত শাহ বেলার দিকে জবলপুর বিমানবন্দরে পৌঁছন। তারপর তিনি মন্ডলায় উপস্থিত হবেন। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশীর্বাদ যাত্রার শুভারম্ভ করে জনসভায় ভাষণ দেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…