Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Air India Incident: এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড! বেঙ্গালুরু থেকে পাকড়াও অভিযুক্ত এস মিশ্র

Air India
Air India

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। গত ২৬ নভেম্বরের প্রস্রাব কাণ্ডে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম-শেখর মিশ্র। তার বাড়ি মুম্বইয়ে। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বেঙ্গালুরুতে গ্রেফতার করা হয়েছে শেখর মিশ্রকে, তাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। শনিবার তাকে আদালতে পেশ করা হবে।


দিল্লিগামী বিমানে যৌন হেনস্থার শিকার হয়ে শেখরের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা। পুলিশের কাছে মহিলা অভিযোগ জানান, ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে শেখর মিশ্র নামে এক যুবক মত্ত অবস্থায় তাঁর সামনে যৌনাঙ্গ প্রদর্শন করে ও তাঁর গায়ে প্রস্রাবও করেন।


ঘটনাটি ঘটার পর বিমানের কর্মীরা তেমন কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ তাঁর। বিনা বাধায় যুবককে বিমান থেকে নামতে দেওয়া হয়। তার পর টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে সরাসরি চিঠি লেখেন ওই মহিলা। চিঠিতে তিনি জানান, গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন তিনি। ওই মহিলার বয়স ৭০-এর উপরে। অবশেষে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…