Country

2 years ago

Malay Ghatak:ফের ইডির সমন এড়ালেন মলয় ঘটক

Again, Malay Ghatak avoided ED summons
Again, Malay Ghatak avoided ED summons

 

নয়াদিল্লি, ২৫ জুলাই  : মঙ্গলবার ফের ইডির সমন এড়ালেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক।এর আগেও একাধিকবার কয়লাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়েছিল মলয় ঘটককে। কিন্তু প্রতিবারই কিছু না কিছু কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। শেষবার যখন তলব করা হয়েছিল, তখন পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ততার কথা বলেছিলেন তিনি। তারপর বাংলায় ভোটপর্ব মিটে যাওয়ার পর মঙ্গলবার (২৫ জুলাই) ফের দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন তিনি।

সূত্রের খবর, এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দিলেন না তিনি। সমনে হাজির না থাকতে পারার বিষয়টি ইডিকে ই-মেল মারফত মন্ত্রী জানিয়েছেন বলে খবর। গত ২৬ জুনও মলয় ঘটককে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। তখন পঞ্চায়েত ভোটের ব্যস্ত ছিলেন তিনি। জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি ইডির অফিসে হাজিরা দিতে পারছেন না। তার আগেও কখনও শারীরিক সমস্যার কারণে কখনও আবার ব্যক্তিগত কোনও কারণে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এই নিয়ে ১৩ বার ইডির হাজিরা এড়ালেন মলয় ঘটক।


You might also like!