Country

2 years ago

Kejriwal :ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল, এএপি বলল এই সমনও বেআইনি

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তলব করেছিল, কিন্তু এদিনও তিনি ইডি-র মুখোমুখি হচ্ছেন না। কেজরিওয়ালের দল আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ইডি-র পাঠানো এই সমনও বেআইনি।

উল্লেখ্য, এর আগে পাঁচবার দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ইডি-র জারি করা সমন এড়িয়ে যান অরবিন্দ কেজরিওয়াল। ১৪ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে ষষ্ঠ সমন পাঠিয়ে সোমবার হাজিরা দিতে বলেছিল ইডি। কিন্তু, এদিন সকালে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জানিয়েছে, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার ইডি-র মুখোমুখি হবেন না। ইডি-র সমন ‘বেআইনি’। ইডি-র সমনের বৈধতার বিষয়টি এখন আদালতে বিচারাধীন। বারবার সমন পাঠানোর পরিবর্তে, ইডি-কে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।"


You might also like!