Country

3 years ago

Blast in Amritsar heritage street : আবার কেঁপে উঠল স্বর্ণমন্দিরের কাছের হেরিটেজ স্ট্রিট, সন্ত্রাসের কথা অস্বীকার ডিজিপি-র

blast in amritsar heritage street
blast in amritsar heritage street

 


অমৃতসর, ৮ মে : আবারও বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসর। শনিবার স্বর্ণমন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিটে বোমা বিস্ফোরণে বেশ কয়েক জন আহত হয়েছিলেন। সোমবার সকালেও ওই একই সরণিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে হেরিটেজ স্ট্রিট সংলগ্ন এলাকা। স্থানীয়রা বিস্ফোরণের পর এলাকায় ধোঁয়াও দেখতে পান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, এই বিস্ফোরণে সন্ত্রাসের কথা অস্বীকার করেছেন ডিজিপি।

সোমবার সকাল সাড়ে ৬.৩০ মিনিট নাগাদ দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হেরিটেজ স্ট্রিটে গাড়ি রাখার জায়গায় সুতো দিয়ে বিস্ফোরক পদার্থ ঝুলিয়ে রাখার কারণে বিস্ফোরণটি ঘটে বলেও প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন পুলিশ কমিশনারও। বিস্ফোরণের জায়গায় নমুনা সংগ্রহের জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এডিসিপি মেহতাব সিং বলেছেন, "আমরা তদন্ত করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতাবিরোধী, বোম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল এখানে রয়েছে। একজন ব্যক্তি পায়ে ছোট আঘাত পেয়েছেন।"

You might also like!