Country

2 years ago

Lok Sabha Election 2024 Date : ৯ তারিখের পর লোকসভা ভোটের নির্ঘণ্ট! বড়সড় খবর দিতে পারে নির্বাচন কমিশন

Election Commission (File Picture)
Election Commission (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক শিবিরগুলিতে ভোটজুদ্ধের দামামা বেজে উঠছে। শাসক থেকে বিরোধী প্রত্যেক দলই যেন প্রস্তুতির সাথে নেমে পড়েছে রণ ময়দানে। তবে এক্ষেত্রে সর্বত্র একটাই প্রশ্ন শোনা যাচ্ছে, কবে ঘোষিত হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ? সেই প্রশ্নচিহ্নর জায়গায় এবার দারি যুক্ত হতে চলেছে। কারণ এবার ভোটের নির্ঘণ্ট নিয়ে মিলল বড়সড় আপডেট। 

জানা গিয়েছে, নির্বাচন কমিশন আগামী মাস অর্থাৎ মার্চের ৯ তারিখের পর নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। অর্থাৎ ভোটের দিনক্ষণ জানা যেতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহতেই। রাজ্যের ভোটপ্রস্তুতি কি রকম চলছে? এই সংক্রান্ত খোঁজখবর নিতে ইতিমধ্যেই  বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছেন কমিশনের সর্বোচ্চ আধিকারিকরা। তাঁদের এই রাজ্য সফর শেষ হলে আগামী ৯ মার্চের পরই নাকি জানা যাবে নির্বাচনী নির্ঘণ্ট। 


You might also like!